1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

লালমনিরহাটে রেলওয়ের শতবর্ষী গাছ ইচ্ছা মত কেটে ফেলছেন কর্মকর্তারা

  • বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

লালমনিরহাটে রেলওয়ের শতবর্ষী গাছ ইচ্ছা মত কেটে ফেলছেন কর্মকর্তারা

রকিবুল ইসলাম রুবেল,লালমনিরহাট প্রতিনিধি:

দিনে-রাতে নিজের ইচ্ছা মত রেলওয়ের গাছ কেটে ফেলছেন কর্মকর্তারা। এতে মানা হচ্ছেনা নুন্যতম কোনো বিধি-ব্যবস্থা। অথচ এসব গাছ ও বিল্ডিং এবং অবকাঠামো সবকিছুই ব্রিটিশ আমলের। একদিকে রেল অন্য দিকে বিমানবাহিনী এই দুই ভূমিতেই গড়ে উঠেছে পুরো শহর। আর এ কারণেই লালমনিরহাটকে রেলের শহর বলা হয়।

সাম্প্রতিক সময়ে রেলের বেশ কিছু গাছ কাটা হয়েছে কোনো টেন্ডার ছাড়াই। গাছ কাটার বিষয়ে বনবিভাগকে অবগত করতে হয় এবং নিতে হয় অনুমতি। বন বিভাগ সহ কয়েকটি দপ্তরে সিদ্ধান্তের ওপর নির্ভর করে গাছ কাটা যাবে কি যাবেনা। কিন্তু রেলের গাছ কাটার বিষয়ে কোনো কিছুই জানানো হয়নি বনবিভাগকে।

পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক বিজন কুমার রায় বলেন, গাছ কাটার বিষয়টি সম্পূর্ণ ভাবে বন বিভাগ দেখে। তারাই এ বিষয়ে ভালো বলতে পারবে।

জেলা বন বিভাগের কর্মকর্তা আনিছুর রহমান বলেন, গাছ কাটার বিষয়ে রেল বিভাগ থেকে কোনো কিছুই কখনোই জানানো হয়নি।

রেলের বিভাগীয় প্রকৌশলী নাজিব কায়শার তার বাংলোতে গাছ কেটেছেন। পর পর তাকে কয়েকদিন অফিসে পাওয়া যায়নি। মুঠোফোনে কথা বলতে গিয়ে গাছ কাটার প্রসংগ আসতেই তিনি “ব্যাস্ত আছি,পরে কথা বলবো” ফোন কেটে দেন। এরপর টানা দুদিন কোনো ফোন রিসিভ করেননি। লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ম্যানেজার আব্দুস সালামও ফোন ধরেননি দুইদিন।

অভিযোগ আছে রেলের এই কর্মকর্তা স্থানীয় কিছু লোকজনকে ম্যানেজ করেই এসব করছেন। এ বিষয়ে তার চেম্বারে কথা হয়। চেম্বারে ধারণ করা ভিডিওতে তার বক্তব্য উঠে আসে। আমার বাংলোতে প্রবেশ করেন কি করে এমন প্রশ্ন ছুড়ে তিনি বলেন, আমি গাছ কাটিনি। গাছের পাতা পড়ে ছাদ নষ্ট হচ্ছিলো। ডাল কাটতে গিয়ে গাছ কেটে ফেলেছে।

একাধিক গাছ দফায় দফায় কাটা, টেন্ডার, কর্তৃপক্ষের অনুমতিপত্র, বন বিভাগের ছাড়পত্র এমন কোনো প্রশ্নেরই এই বিভাগীয় প্রকৌশলী উত্তর দিতে পারেননি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews