1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

৩১ ঘণ্টা পর রাজশাহী থেকে ট্রেন চালু

  • বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

৩১ ঘণ্টা পর রাজশাহী থেকে ট্রেন চালু

রাজশাহী স্টেশন থেকে ৩১ ঘণ্টা পর চালু হয়েছে ট্রেন। এতে যাত্রীদের সীমাহীন দুর্ভোগের অবসান হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে স্বাভাবিক নিয়মে ট্রেন ছেড়ে যাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী রেলওয়ের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার শহীদুল আলম।

জানা যায়, পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সারাদেশের ন্যায় রাজশাহীতে ট্রেন চলাচল বন্ধ করে দেন রানিং স্টাফরা। ফলে সোমবার রাত ১১টা ২০ মিনিটে ঢাকাগামী সিল্কসিটি ট্রেনটি সর্বশেষ ছেড়ে যায়।

ঢাকাগামী বনলতা ট্রেনের যাত্রীরা জানান, অনেকেই ভেবেছিলেন ট্রেন চলবে না। তাই তারা টিকেট ফেরত দিয়ে বাসের টিকিট নেবেন বলে এসেছিলেন। পরে স্টেশনে এসে সুখবর শুনেছেন।

এ বিষয়ে ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার শহীদুল আলম বলেন, সকাল ৬টা ১০ মিনিটে খুলনার উদ্দেশ্যে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন, ৬টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে মধুমতী এক্সপ্রেস ট্রেন, ৭টা ৩৫ মিনিটে বনলতা এক্সপ্রেস ট্রেন ও ৭টা ৫০ মিনিটে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন রাজশাহী স্টেশন ছেড়ে যায়।

তিনি আরও বলেন, মঙ্গলবার রাত ৩টার দিকে আমরা ঢাকা কন্ট্রোলরুম থেকে ট্রেন চালানোর সিদ্ধান্ত পাই। এরপরই সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। সকাল থেকে সব ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। তবে বনলতা ও সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন দুটি ২০ মিনিট বিলম্বে ছাড়ে। আমরা রেলের সব কর্মকর্তারা স্টেশনে অবস্থান করছি। যাতে করে যাত্রীদের দুর্ভোগ কিছুটা কমানো যায়।

সূত্র অনলা্ইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews