1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সম্প্রীতি বজায় রাখতে ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের একসঙ্গে কাজ করতে হবে: বদিউল আলম

  • মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

সম্প্রীতি বজায় রাখতে ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের একসঙ্গে কাজ করতে হবে: বদিউল আলম

অন্তর্বর্তী সরকারের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, বাংলাদেশ শান্তি-সম্প্রীতির দেশ। শান্তি-সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সকল ধর্মীয় নেতৃবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ একসঙ্গে কাজ করতে হবে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি-এই শ্লোগান নিয়ে নরসিংদী সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে আন্তধর্মীয় অনুষ্ঠিত সংলাপে অনলাইনে উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

অ্যাম্বাসেডর এম মোজাম্মেল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেন, সাম্প্রদায়িক অপশক্তি এই সম্প্রীতি বিনষ্ট করতে সব সময় তৎপর। এই সম্প্রীতি বজায় রাখতে সকলকে সজাগ থাকতে হবে। আমাদের সকলকে মনে রাখতে হবে ধর্ম যার যার, বাংলাদেশ সবার। আমরা সবসময় এই সম্প্রীতি বজায় রেখে বাংলাদেশকে এগিয়ে নেবো এটাই হোক আমাদের আজকের প্রত্যয়।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ রফিক উল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন নরসিংদীর উপপরিচালক মো. ইউসুফ আলী, নরসিংদী সাটিরপাড়া কালিকুমার ইনস্টিটিউশন স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব। অনুষ্ঠান পিএফজি কোঅর্ডিনেটর হলধর দাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির শুভেচ্ছা বক্তব্যের পর স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের ডেপুটি ডিরেক্টর ড. নাজমুন নাহার নূর লুবনা।

এই সংলাপে সম্প্রীতির অভিযাত্রা বিষয়ক প্রবন্ধ পাঠ করেন পিএফজির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল্লাহ খন্দকার এবং ঘোষণাপত্র পাঠ করেন সাংবাদিক পিএফজির সদস্য মো. মনিরুজ্জামান। এতে অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুরোহিত কল্যাণ সমিতির প্রশিক্ষক তপন কুমার আচার্য, বাঘহাটা জামে মসজিদের খতিব মুফতি শামসুল ইসলামসহ বিভিন্ন মসজিদের ইমাম এবং মন্দিরের পুরোহিত, পিএফজি’র অ্যাম্বাসেডর মকবুল হোসেনসহ অন্যান্যরা।

আন্তধর্মীয় সংলাপ অনুষ্ঠান থেকে সকল অংশগ্রহণকারী ও ধর্মীয় নেতৃবৃন্দ উগ্রবাদ-জঙ্গিবাদ মুক্ত সামাজিক সম্প্রীতির নরসিংদী সদর গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে উপজেলার আন্তধর্মীয় সম্প্রীতি রক্ষার্থে সর্বসম্মতিক্রমে ১১টি ঘোষণা সম্বলিত ঘোষণাপত্রে উপস্থিত অংশগ্রহণকারীগণ স্বাক্ষর করেন।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews