1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

  • মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেসের সঙ্গে বৈঠক করছে বিএনপি। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ব্রাজিল ও বাংলাদেশের মধ্যে ২ বিলিয়ন ডলারের ব্যবসায়িক লেনদেন আছে। কৃষিতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। ব্রাজিল কৃষিতে অনেক এগিয়ে আছে। কৃষিক্ষেত্রে তাদের বিনিয়োগ করার আগ্রহ আছে। আমরাও চাই তাদের প্রযুক্তি সহায়তা নিতে।

প্রায় এক ঘণ্টা বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বৈঠকের পর আমীর খসরু সাংবাদিকদের এসব কথা জানান।

আমীর খসরু বলেন, দুই দেশের সম্পর্ক উন্নয়ন এবং দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে যে সম্ভাবনাগুলো আছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি। এছাড়া ফার্মাসিউটিক্যালস, গার্মেন্টস, জুট রফতানি কীভাবে বাড়ানো যায় এবং গবাদিপশুর উন্নয়নে সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের গবাদি পশু চাষের ক্ষতি না হয় তা বিবেচনায় রেখে আমরা তাদের গবাদি পশুর মাংস আমদানির বিষয়ে কথা বলেছি। তবে আমরা গুরুত্ব দিচ্ছি গবাদি পশুর লালনপালনে তাদের সহযোগিতা নিতে।

আমীর খসরু বলেন, স্পোর্টসের ব্যাপারে আপনারা জানেন, ফুটবলের কথা। আমরা কীভাবে ব্রাজিলিয়ান কোচ এনে কীভাবে বাংলাদেশের ফুটবলের উন্নতি করা যায় সে বিষয়ে কথা বলেছি। তারা বলেছেন, ঠিক আছে আগামীদিনে আমরা তাদের সঙ্গে কথা বলব।

এর আগে, গত ১২ জানুয়ারি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। এতে বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews