জুলাই-আগস্ট আন্দোলনে চোখ ও মেরুদণ্ডে গুলিবিদ্ধ দুজনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) অন্তর্বর্তী সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে তাদের সিঙ্গাপুরে পাঠানো হয়।
এদিন সকালে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিঙ্গাপুরের ন্যাশনাল আই সেন্টার ও ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের উদ্দেশ্যে রওনা করেন তারা।
চোখে গুলিবিদ্ধ আহত ইমরান হোসাইন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে এবং মেরুদণ্ডে গুলিবিদ্ধ মহিউদ্দিন রাব্বি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এখন পর্যন্ত সব মিলিয়ে ২২ জন দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য গেলেন।


সূত্র অনলাইন ডেস্ক আরটিভি
Leave a Reply