টাঙ্গাইলের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী অত্র প্রতিষ্ঠানের উদ্যোগে নবীনবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ মহী উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ পপি খাতুন।
বিশেষ অতিথি ছিলেন- ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান,
ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি, পিটিএ মোঃ মাহবুবুর রহমান, সদস্য সচিব, পিটিএ রমজান আলী, ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম প্রামাণিক প্রমুখ।
অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply