সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ১০০ খেটে খাওয়া অসহায় ও রাস্তার পাশে বসবাসকারী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ পপি খাতুন।
শনিবার (২৫ জানুয়ারি) রাত ৭ টা থেকে গভীর রাত পর্যন্ত ভূঞাপুর ছাব্বিশা এলাকা, গোবিন্দাসী টি মোড় ও ফেরিঘাট এলাকায় ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এর আগেও শীতার্তদের মাঝে ৩’শ কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ তারিকুল ইসলাম, অফিস সহকারী খন্দকার সবুজ প্রমুখ।
কম্বল পেয়ে এক পিঠা বিক্রেতা বলেন, ‘শীত যায় শীত আসে। আশ-পাশের অনেকেই সরকারি সহযোগিতা পেলেও আমরা কোন সাহায্য সহযোগিতা পাইনা। শনিবার রাতে হঠাৎ ইউএনও নিজ এসে শীত নিবারণের জন্য কম্বল দিয়েছেন।
এতে আমি খুবই আনন্দিত। এজন্য আল্লাহর কাছে ইউএনও স্যারের জন্য প্রাণভরে দোয়া করি বলে জানান তিনি।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ পপি খাতুন বলেন- গত কয়েকদিন ধরে টাঙ্গাইলের ভূঞাপুরে শীত জেকে বসেছে।
এই শীতে গরিব-দুঃখী মানুষ খুবই অসহায়। এসব অসহায়, দুস্থ ও দরিদ্রদের পাশে সবারই দাঁড়ানো উচিত। এজন্য শনিবার রাতে উপজেলার
১০০ জন খেটে খাওয়া অসহায় দোকানদার ও রাস্তার পাশে বসবাসকারী শীতার্তদের কাছে গিয়ে কম্বল বিতরণ করেছি। এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।





Leave a Reply