1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

অবৈধ অভিবাসীদের সময় বেঁধে দিল সরকার

  • সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

অবৈধ অভিবাসীদের সময় বেঁধে দিল সরকার

বাংলাদেশে অবৈধভাবে বসবাস করা বিদেশি নাগরিকদের আগামী ৩১ জানুয়ারির মধ্যে যথাযথ কাগজপত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এই সময়ের মধ্যে যথাযথ কাগজপত্র জমা না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২০ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এ কথা জানান।আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে জানানো হয়, বাংলাদেশে বর্তমানে ৩৩ হাজার ৬৪৮ জন বিদেশি নাগরিক অবৈধভাবে বসবাস করছেন বা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করছেন।

জাহাঙ্গীর আলম বলেন, আমরা সার্কুলার দিয়েছি আমাদের দেশে অনেক মানুষ অবৈধভাবে বসবাস করছেন বা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করছেন। সরকারি হিসাবে আগে এই সংখ্যা ছিল ৪৯ হাজার ২২৬ জন, এখন তা কমে ৩৩ হাজার ৬৪৮ জনে দাঁড়িয়েছে। তাদের সময়সীমা ৩১ জানুয়ারি, এর পরে আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।

অবৈধ অভিবাসীদের যারা কর্মসংস্থানের সহায়তা দিচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়াহবে বলে জানান তিনি।

জাহাঙ্গীর আলম হুঁশিয়ারি দিয়ে বলেন, বিদেশি নাগরিকদের নিয়োগ দিতে হলে নিয়োগকর্তাদের যথাযথ অনুমতি নিতে হবে। অনুমতি না নিয়ে তারা যদি অবৈধ অভিবাসীদের নিয়োগ অব্যাহত রাখেন, তাহলে আমরা সে সংস্থাগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেব।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews