1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যা, তিন পুলিশ সদস্য কারাগারে 

  • সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যা, তিন পুলিশ সদস্য কারাগারে 

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিন পুলিশ সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

তিন পুলিশ সদস্য হলেন- রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ইমাম হোসেন তাইমকে হত্যার মামলায় গ্রেপ্তার হওয়া পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ, গাজীপুরের কোনাবাড়ীতে হৃদয়কে হত্যার মামলায় গ্রেপ্তার হওয়া পুলিশ কনস্টেবল আকরাম হোসেন ও উত্তরার একটি হত্যা মামলায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল হোসেন আলী।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই যাত্রাবাড়ী এলাকায় আন্দোলনকারী কলেজ ছাত্র ইমাম হোসেন তাইম হত্যা মামলায় গত ১৩ জানুয়ারি ওই জোনের তখনকার পুলিশের সহকারী কমিশনার তানজীল আহমেদকে ২০ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

তাইম নারায়ণগঞ্জ সরকারি আদমজী নগর এম ডব্লিউ কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। প্রবল আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০ আগস্ট তাইমের মা মোসা. পারভীন আক্তার এ মামলা দায়ের করেন। রাজারবাগ পুলিশ লাইনসের উপপরিদর্শক মো. ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে তাইম।

একইদিন গাজীপুরের কোনাবাড়ীতে গত বছরের ৫ আগস্ট কলেজছাত্র মো. হৃদয়কে হত্যার মামলায় পুলিশের কনস্টেবল আকরামকেও হাজির করার নির্দেশ দেন আদালত। ওই আদেশের পরিপ্রেক্ষিতে সোমবার সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ বলেন, তিনজনের মধ্যে যাত্রাবাড়ীর ইমাম হোসেন তাইম হত্যাকাণ্ডে গ্রেপ্তার পুলিশের এসি তানজিল আহমেদ এবং গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হত্যাকাণ্ডের আসামি পুলিশ কনস্টেবল আকরাম হোসেনকে আগে ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দুপুরে শুনানি শেষে আইসিটি মামলায় হোসেন আলীকে গ্রেপ্তার দেখানোর হয়। পরে সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এই তিনজনের বিরুদ্ধেই আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এরমধ্যে দুজনের ব্যাপারে নতুন গ্রেপ্তারি পরোয়ান এবং একজনের ব্যাপারে আগেই পরোয়ানা ইস্যু হয়েছিল। তাদের সবাইকে আজকে আদালতে হাজির করা হলে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews