1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মাদক ও অস্ত্র ব্যবসায়ী বিএনপি নেতার বাড়িতে মিলল ইয়াবা ও প্রায় ২০ লাখ টাকা

  • সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

মাদক ও অস্ত্র ব্যবসায়ী বিএনপি নেতার বাড়িতে মিলল ইয়াবা ও প্রায় ২০ লাখ টাকা

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া অফিস :

কুষ্টিয়া দৌলতপুরে সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলীর বাড়িতে অভিযান চালিয়ে ১৯ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা ও ইয়াবা উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় বিএনপি নেতার ছেলে ও স্ত্রীকে আটক করা হয়েছে। ১৯ তারিখ রবিবার ভোরে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীচর এলাকায় তার বাড়িতে এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন, লিয়াকতের স্ত্রী কাজল রেখা (৪৬) ও ছেলে আব্রাহাম লিংকন (২০)। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোরে মরিচা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকতের বাড়িতে অভিযান চালান যৌথবাহিনী। অভিযানে তার বাড়ি থেকে ১৯ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা ও এক হাজার পিচ ইয়াবা বড়ি উদ্ধার করে যৌথবাহিনী। পরে লিয়াকতের স্ত্রী ও ছেলেকে আটক করা হয়। লিয়াকত মেম্বার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। অভিযানের সময় তিনি বাড়িতে ছিলেন না। লিয়াকত মেম্বার বৈরাগীরচর এলাকাসহ আশেপাশের এলাকায় মাদক ও অস্ত্র ব্যবসা করেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে লিয়াকত মাদক ও অস্ত্র ব্যবসা করে আসছেন। গত ৫ আগস্টের পর থেকে তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছে। প্রভাবশালী বিএনপির নেতাদের সাথে তার খুব ঘনিষ্ঠতা। তিনি মাদক ও অস্ত্রের ডিলার। অভিযানের বিষয়টি টের পেয়ে লিয়াকত পালিয়ে যায়। স্থানীয়রা আরও বলেন, আটক লিয়াকত আলীর স্ত্রী কাজল রেখা শিক্ষকতার আড়ালে মাদক ও অস্ত্র ব্যবসার সাথে জড়িত। তার ছেলে আব্রাহাম লিংকনও তাদের ব্যবসার সাথে জড়িত। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আইন বিভাগে পড়ালেখা করে। লিয়াকত দেশব্যাপী মাদক ও অস্ত্র ব্যবসা করে। এসব অভিযোগের বিষয়ে কথা বলার জন্য লিয়াকত আলীর সাথে যোগাযোগ চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদ সরকার মঙ্গল বলেন, বিষয়টি আমার জানা ছিল না। যদি এমন হয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, সেনাবাহিনী ও পুলিশের অভিযানে সাবেক ইউপি সদস্য লিয়াকতের বাড়িতে অভিযান চালিয়ে ১৯ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা ও এক হাজার পিচ ইয়াবা বড়ি উদ্ধার করা করেছে। এ সময় তার স্ত্রী ও ছেলেকে আটক করা হয়েছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews