1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

ভূঞাপুরে হাত-মুখ বেঁধে সাবেক ইউপি সদস্যের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি

  • রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

ভূঞাপুরে হাত-মুখ বেঁধে সাবেক ইউপি সদস্যের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিসঃ

 টাঙ্গাইলের ভূঞাপুরে সাবেক এক ইউপি সদস্যদের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা টাকা, রুপাসহ কয়েক ভরি স্বর্ণালঙ্কার লুটপাট করে ডাকাত চক্র। গতকাল শনিবার (১৮ জানুয়ারি) রাত ১০ টার দিকে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ী গ্রামে রফিকুল ইসলাম দুলাল মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম। পরে রবিবার (১৯ জানুয়ারি) সকালে (কালিহাতী) সার্কেলের এএসপি আব্দুল্লাহ আল ইমরান ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভুক্তভোগী সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম দুলাল বলেন, গতকাল শনিবার রাত ১০ টার দিকে আমি ও আমার স্ত্রী খাবার খাচ্ছিলাম। এসময় হঠাৎ বেশ কয়েকজন ডাকাত আমাদের দু’জনের হাত-মুখ বেঁধে টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ার একপর্যায়ে প্রাণনাশের হুমকি দিয়ে মারধর শুরু করে এবং আমাকে অন্যরুমে আটকে রেখে লুটপাট চালায় এবং ঘরে থাকা নগদ ৮৫ হাজার টাকা, কয়েক ভরি রুপা ও স্বর্ণালংকার ডাকাতি করে নিয়ে যায়। 

তিনি আরো বলেন, ডাকাতরা দুই ঘণ্টা অবস্থান করে ঘরে। ডাকাতি শেষে তারা চলে যাওয়ার পর আমার স্ত্রী তার মুখের বাঁধন খুলে আমার হাত-পায়ের বাঁধন খুলে দেয়। পরে আহত অবস্থায় বাড়ির বাহিরে এসে ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এবিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম বলেন- খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এঘটনায় ডাকাতির মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews