1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

দ্বিতীয় বিয়ের অনুমতি না দেয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

  • রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

দ্বিতীয় বিয়ের অনুমতি না দেয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

মাসুদ চৌধুরী সাঈদ মানিকগঞ্জ ঢাকা প্রতিনিধি :

মানিকগঞ্জের ঘিওরে দ্বিতীয় বিয়ে করার পাঁয়তারায় অসুস্থ স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগে স্বামী মোঃ সেকেন্দার আলী খানকে (৬৬) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে ঘিওর উপজেলার রাথুরা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

১৮ জানুয়ারি শনিবার বিকেলে মানিকগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ।
উল্লেখ্য, গত বুধবার ১৫ জানুয়ারি সকালে ঘিওর উপজেলার রাথুরা গ্রামের নিজ বাড়ি থেকে লায়লা আরজুর (৬০) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। বাড়ির কাজের মহিলা সাইদা বেগম (৩৮) ও তার স্বামী মোঃ হালিম (৪৮)কে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেয়া হয়।

১৬ জানুয়ারি নিহতের ভাই মাইনুল ইসলাম মুকুল বাদী হয়ে ঘিওর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত ঘাতক স্বামী সেকেন্দার আলীকে গ্রেপ্তার করে পুলিশ। আসামি সেকেন্দার আলী হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে আসামি সিকান্দার আলী পুলিশকে জানান, ২০২২ সাল থেকে তার স্ত্রী লায়লা অসুস্থ ছিল।

তার স্ত্রী ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, থাইরয়েড, ব্রেস্ট ক্যান্সার রোগে আক্রান্ত ও জরায়ু অপসারণ করা হয়েছিল। এবং সেকেন্দার আলীর চর্মরোগ থাকায় স্বামী-স্ত্রী আলাদা ঘরে থাকতেন বলে তিনি জানান। আসামি সিকান্দার আলী আবারো বিয়ে করার পাঁয়তারা করছে বলে স্বামী-স্ত্রীর উভয়ের মধ্যে নিয়মিত ঝগড়া হয়। গত ১৪ জানুয়ারি রাতে খাওয়ার পর স্ত্রী লায়লার সঙ্গে আসামি সেকেন্দারের সঙ্গে পুনরায় বিয়ে করা নিয়ে তুমুল ঝগড়া হয়।

এ ঝগড়ায় ক্ষিপ্ত হয়ে পরের দিন সকাল পৌনে ৬টায় ঝগড়ার একপর্যায়ে স্ত্রী লায়লাকে আসামি সেকেন্দার ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। লায়লা মেঝেতে পড়ে গেলে সেকেন্দার আলী রান্না ঘর থেকে ফল কাটার ছুরি এনে স্ত্রীর গলায় আঘাত করে। আঘাতে ক্ষতস্থান থেকে রক্ত বের হতে থাকলে স্ত্রীর গলায় ওড়না পেঁচিয়ে আসামি সেকেন্দার বাজারে চলে যায়।

পরে ৮টার দিকে বাসায় ফিরে নিচ তলার সবাইকে ডেকে বলে তার স্ত্রীকে কে বা কারা হত্যা করেছে। লোকজন লায়লাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। এরপর স্থানীয় ডাক্তার ও পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন সংবাদ সম্মেলনে জানান, ঘটনার পর তথ্য-প্রযুক্তি ব্যবহার ও সোর্সের মাধ্যমে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন এবং আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি আসামি নিজে। পরে আসামিকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews