যমুনা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজার জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন- ঢাকার নারায়নগঞ্জ বন্দরের জালাল উদ্দিনের ছেলে মোঃ রিয়াদ হোসেন, সোনার গাঁয়ের কিতাব আলীর ছেলে শাহ-আলী, ফজলুল হকের ছেলে বিপ্লব মিয়া, সিরাজগঞ্জ সাদাতপুর উপজেলার হোসেন ব্যাপারীর ছেলে রাহুল হোসেন ও শিবালয়ের ত্রিলোচানপট্রির জহির উদ্দিনের ছেলে রাকিব হোসেন।
৩১ জানুয়ারী শুক্রবার দুপুরে মানিকগঞ্জে শিবালয় উপজেলার দুর্গম আলোকদিয়া চর সংলগ্ন ৭, ৮ নং বৈদ্যুতিক টাওয়ারের মধ্যবর্তী এলাকায় শিবালয় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম ফয়েজ আহম্মেদ এ অভিযান পরিচালনা করেন। আটককৃতদের বিরুদ্ধে শিবালয় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।
অভিযানে শিবালয় থানা পুলিশ ও কোষ্টগার্ড সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। আওয়ামী জাহেলী লীগ সরকারের আমলে পদ্মা যমুনাসহ বিভিন্ন নদ-নদী, খাল-বিলে অবৈধভাবে ক্ষমতার দাপটে এ ব্যবসা চালিয়েছে। প্রশাসনো নিরব ছিলেন। এই পদ্মা-যমুনার বালু নারায়ণগঞ্জ,
দোহারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করে চলে যান কোটি কোটি বনে। এরই মধ্যে মানিকগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার, দৌলতপুরের নাঈম, আরিচার কিবরিয়াসহ অনেকই। স্বৈরাচার সরকার পতনের পর আজ তারা গা-ঢাকা দিয়েছে। তারই ধারাবাহিকতায় আজো চলছে অবৈধ বালু উত্তোলন। বিভিন্ন সময়ে অভিযান হলেও থেমে নেই বালু দস্যুরা।
এ বিষয়ে শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম. ফয়েজ আহম্মেদ বলেন, অবৈধভাবে বালু-মাটি উত্তোলন ও ড্রেজারের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply