উক্ত উরস মোবারক ও মেলার উদ্বোধন করবেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির। মঙ্গলবার প্রথম দিবসে মিলাদ ও ওয়াজ মাহফিলে খ্যাতিসম্পন্ন মাওলানাগণ বয়ান পেশ করবেন। পরেরদিন বুধবার সিন্নি ও রাতে মানিকগঞ্জ শাহী মঞ্জিল শিল্পী গোষ্ঠী পরিবেশন করবেন সামা মাহফিল। ৩০ জানুয়ারী বৃহস্পতিবার থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের খ্যাতনামা বাউল শিল্পী সমন্বয়ে বিচার ও লালন সঙ্গীত পরিবেশিত হবে।
সেই সাথে জমে উঠবে গ্রামীণ ঐতিহ্যবাহী বাঠইমুড়ী মেলা। যার নাম রয়েছে সারা দেশজুড়ে। এ মেলায় থাকছে মানুষের নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র, বাচ্চাদের নানারকম খেলনা ও হরেক রকমের খাদ্য সামগ্রী। হযরত আফাজ উদ্দিন শাহ এর ভক্ত শরিয়ত আলী মোল্লার নাতী শামসুল হক (৮০) জানান, আমি শুনেছি হযরত আফাজ উদ্দিন শাহ (রাঃ) আমাদের বাড়িতে আসে। এসে বাড়ির পাশে ডোবার কিনারে একটি হেজল গাছ ছিলো। সেই গাছে উনি বসবাস করতেন। কেউ যদি উনাকে খাবার দিতেন সে খাবার খায় নায়। তবে কেউ কখনো খাবার খেতে দেখেনি।
সে রাত দিন ওখানে থাকতেন। শুনেছি, টাঙ্গাইল নাগরপুর উপজেলার ধূবরিয়া এলাকায় জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। বৈবাহিক অবস্থায় এক ছেলে সন্তান জন্ম হয়। তারপর সব ছেড়ে এখনে আসেন। কিন্তু উনার পরিবার নিতে এসেছিলো। সে আর যায়নি। এখানেই থেকে গেলেন। আমার দাদা তার ভক্ত ছিলেন। সেই সুবাদে পাশাপাশি শায়িত আছেন তাঁরা। সেই সুত্রে জানামতে প্রায় ৫০/৬০ বছর যাবৎ এখানে উরস হয়। বাঠইমুড়ী মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক খন্দকার সাজ্জাদ হোসেন স্বপন বলেন, এ মাজারের ভক্ত-আশেকান আছেন, তাঁরাই আমাকে সম্পাদকের দায়িত্ব দিয়েছেন।
আমার বাবাও এ মাজারের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৯৩ সালে প্রথম কমিটি গঠন হয়। এর আগে কোন কমিটি ছিলোনা। ঐ সময় মানিকগঞ্জ ডিসি মোর্তোজা হোসেন মুন্সির তত্ত্বাবধানে অগোছালো পরিবেশ সুশৃঙ্খল পরিবেশ তৈরি করে ঘিওর উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি ও খন্দকার মোজাম্মেল হোসেন আরজু মাস্টারকে সাধারণ সম্পাদক করে প্রথম কমিটি গঠন করা হয়। তারপর থেকেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় এ উরস মোবারক পরিচালিত হচ্ছে। আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার পর সবাইকে নিয়ে চেষ্টা করছি একটু সুন্দর পরিবেশ বজায় রাখতে। আমি গর্বিত যে এমন একটি মাজারে কাজ করার সুযোগ পেয়েছি। জাতি ধর্মবর্ণ নির্বিশেষে আশেকান ভক্তবৃন্দসহ সকলকে উরস মোবারকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাই।

Leave a Reply