1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ফ্যাশন হাউস ‘সিগনেচার কালেকশন’-এর প্রথম শাখা উদ্বোধন

  • শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ফ্যাশন হাউস ‘সিগনেচার কালেকশন’-এর প্রথম শাখা উদ্বোধন

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

 যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে দেশের খ্যাতনামা ফ্যাশন হাউস “সিগনেচার কালেকশন” যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত রবিবার এই প্রথম শাখা খুলেছে l এটি বাংলাদেশের বাইরে তাদের প্রথম আউটলেট Iখবর বাপসনিউজ ।

বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে  ৯০-০৩,ম‍্যরিক বুলবাড ,জ্যামাইকা-এ অবস্থিত আউটলেটটি   সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু করে। “সিগনেচার কালেকশন” এর প্রতিষ্ঠাতা এবং সিইও মিজ ফারজানা ইসলাম রুমকি কেক কেটে উদযাপনের সূচনা করেন।

উদ্বোধনী দিনে বিপুল সংখ্যক গ্রাহক মনোরমভাবে সজ্জিত এই শাখায় ভিড় জমান এবং আকর্ষণীয় ছাড়ের সুবিধা নিয়ে বিভিন্ন ধরণের দেশী-বিদেশী পোশাক, মূলত: সালোয়ার-কামিজ এবং শাড়ি, ক্রয় করেন। এই ছাড় আরও ছয় দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন “সিগনেচার কালেকশন”-এর সিইও রুমকি।

২০১৭ সালে বাংলাদেশে “সিগনেচার কালেকশন” আনুষ্ঠানিকভাবে তাদের যাত্রা শুরুর পর দেশে এ পর্যন্ত মোট পাঁচটি আউটলেট খুলেছে l এর চারটি ঢাকায় এবং একটি চট্টগ্রামে অবস্থিত।

সিগনেচার কালেকশনে’র সিইও রুমকি বলেন, বিদেশের মাটিতে প্রথম আউটলেট খুলতে পেরে আমরা খুবই গর্বিত ও আনন্দিত। তিনি বলেন, বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, বিশেষ করে বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত নিউইয়র্কে, এবং বাংলাদেশি পোশাকের ক্রমবর্ধমান চাহিদার দিকে লক্ষ্য রেখে তারা এই শাখা খুলেছেন।

রুমকি জানান, এর আগে তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে তাদের পণ্য নিয়ে মেলার আয়োজন করেন এবং এসব মেলা থেকে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক সাড়া পাওয়া যায়। তিনি তাদের এই উদ্যোগকে সফল করতে প্রবাসী বাংলাদেশিদের নিকট আন্তরিক সহযোগিতা ও দোয়া প্রার্থনা করেছেন।

রুমকি বলেন বাংলাদেশি অধ্যুষিত যুক্তরাষ্ট্রের  বিভিন্ন শহরগুলির পাশাপাশি অন্যান্য দেশে তাদের আউটলেট খোলার পরিকল্পনা রয়েছে l তিনি আরও বলেন দেশে এবং বিদেশে তাদের ৮.৫০ লাখ অনলাইন ফলোয়ার রয়েছেন, যারা প্রতিনিয়ত আমাদের উৎসাহ দিয়ে যাচ্ছেন l

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews