বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার নিকরাইল ইউনিয়নের পাথাইকান্দি বাজারে ইব্রাহিম সুপার সপে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৩০/৩৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা যায়, যমুনা সেতু চায়না প্রজেক্ট পরিচালনা করে আসছে কালিহাতী উপজেলার বেলুটিয়া গ্রামের সোলাইমান আকন্দ। সোলাইমান আকন্দ গোহালিয়াবাড়ি ইউনিয়নের আব্দুল হাই আকন্দের ভাতিজা। বৃহস্পতিবার দুপুরে আসলাম তালুকদারের লোকজন ওই প্রজেক্টে কাজে একটি এক্সেভেটর (বেকু) ভাড়া নিতে বলে।
এটি নিতে অস্বীকৃতি জানালে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডার পরে সংঘর্ষ বাঁধে। এতে দু’পক্ষের তিন থেকে চারজন আহত হয়। এ ঘটনার জেরে বৃহস্পতিবার বিকেলে পাথাইলকান্দি বাজারে সোলাইমান আকন্দের ভাই কবির আকন্দের ইব্রাইিম সুপার সপে হামলা চালিয়ে ভাঙচুর করে আসলাম তালুকদারের লোকজন। এঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরে পুলিশ ও যৌথবাহিনীর সদস্যরা সুপার সপটি ঘিরে রাখেন।
ইব্রাহিম সুপার সপের মালিক কবির আকন্দ বলেন, পাথাইলকান্দি বাজারে তিনি দীর্ঘ যাবত ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন তিনি। যমুনা সেতু চায়না প্রজেক্টে এলাকায় এক্সেভেটর (বেকু) ভাড়া নেয়া দেয়া নিয়ে সোলাইমান আকন্দ ও আসলাম তালুকদারের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে দু’পক্ষের কয়েকজন আহত হয়। এরই জেরে বিএনপি নেতা আসলামের নেতৃত্বে তার সুপার সপে হামলা চালায় একদল যুবক। এতে তার প্রায় ৩০/৩৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান। তিনি আরও বলেন- হামলার সময় তার কর্মচারীকে মারধর করে ক্যাশ বাক্সে থাকা এক লক্ষ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। এঘটনায় থানায় একটি মামলা করা করা হয়েছে।
স্থানীয়রা জানান, আমরা পাথাইকান্দি বাজারে ইব্রাহিম সুপার সপের সামনে দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দেখি কয়েকজন লোক ওই দোকানে এলোপাথাড়ি লাঠি দিয়ে ভাঙচুর করছে। কোন কিছু বুঝে ওঠার আগেই তারা ভাঙচুর করে চলে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।এব্যাপারে আসলাম তালুকদার মুঠোফোনে যোগাযোগ করতে চাইলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। যৌথবাহিনীর সদস্যরাও সেখানে ছিলেন এবং পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। তিনি আরো বলেন- এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Leave a Reply