1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রংপুরে বিএনপির সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢল

  • রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ৩০৮ বার পড়া হয়েছে

রংপুরে কালেক্টরেট মাঠে বিএনপির গণসমাবেশ আজ। নির্ধারিত সময়ের আগেই সকল প্রতিবন্ধকতা পেরিয়ে পায়ে হেঁটে সকাল থেকেই দলে দলে সমাবেশ স্থলে প্রবেশ করছে মানুষ।

মোটর মালিক সমিতির দেওয়া দুইদিনের পরিবহন ধর্মঘটের খবরে গতকাল থেকেই বিভাগের আট জেলার বিএনপি’র নেতা-কর্মীরা বিকল্প উপায়ে রংপুরে এসেছে। আজ সকাল থেকেই সেসব নেতাকর্মীরা সমর্থকদের নিয়ে মিছিল করে সমাবেশ স্থলে প্রবেশ করছে।

শনিবার (২৯ অক্টোবর) সকাল ৯ টার দিকে নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে প্রবেশ করতেই দেখা যায়, বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা মানুষের ঢল। এই প্রবেশ পথেই কড়া নিরাপত্তার বেষ্টনী করে দাঁড়িয়ে রয়েছেন নগর পুলিশের সদস্যরাও।

গণসমাবেশ শুরু হবে দুপুর দুইটায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা গণসমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থাকারও কথা রয়েছে।

ইতোমধ্যেই গতকাল রাত ১০ টার দিকে গণসমাবেশের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশস্থল পরিদর্শন করে গিয়েছেন আর বাকি অতিথিরাও রংপুরে এসেছেন বলেও জেলা বিএনপির একটি সূত্র নিশ্চিত করেছে।

গণসমাবেশ শুরুর নির্ধারিত সময়ের ৫ ঘণ্টা আগেই নগরীর এই ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠ বিএনপির কর্মী সমর্থকদের পদচারণায় মুখরিত।

শতাধিক নেতাকর্মী নিয়ে মিছিলে করে মাঠে প্রবেশকালে কথা হয় কুড়িগ্রাম সদর থেকে আসা আশিকুর রহমান নামের এক যুবদল নেতার সাথে। আশিক বলেন, পরিবহণ ধর্মঘটের কথা শুনে এলাকার ২০টি অটো রিজার্ভ করে আজ ফজরের সময় রওয়ানা করেছি। রংপুরের সাত মাথায় এসে পুলিশ চেকপোস্টের আগে নেমে পড়ে সেখান থেকে হেঁটে হেঁটে এখানে এসেছি। যতই প্রতিবন্ধকতা আসুক আমরা স্রোতের ন্যায় সব বাধা অতিক্রম করা শিখেছি। আজকের সমাবেশে লক্ষ লক্ষ মানুষ এসে প্রমাণ দিবে বিএনপির সৈনিকরা জাগ্রত।

উল্লেখ্য, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বিভিন্ন স্থানে দলের নেতা-কর্মী নিহত হওয়ার প্রতিবাদসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশব্যাপী বিভাগীয় শহরে গণসমাবেশ করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় শনিবার রংপুরে তাদের চতুর্থ বিভাগীয় গণসমাবেশ হচ্ছে। অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews