1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

ঘাটাইলে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫টি ট্রাক জব্দ, আড়াই লাখ টাকা জরিমানা

  • মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

`ঘাটাইলে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫টি ট্রাক জব্দ, আড়াই লাখ টাকা জরিমানা

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি :

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫ টি মাটি ভর্তি হাইড্রোলিক ট্রাক জব্দ করা হয়েছে । পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫টি গাড়ির মালিককে ৫০ হাজার টাকা করে মোট আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।

সোমবার (১৩ জানুয়ারি ) গভীর রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার ভূমি সাবরিন আক্তার।

ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা যায়, উপজেলার জামুরিয়া ইউনিয়নের ছুনটিয়া গ্রামে অবৈধ ভাবে মাটি উত্তোলন করে আসছিল প্রভাবশালী মাটি খেকোরা। গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক সোমবার রাতে উপজেলা সহকারি কমিশনার ভূমি সাবরিন আক্তার এ অভিযান পরিচালনা করেন। এ সময় ঘটনাস্থল থেকে ৫ টি হাইড্রোলিক ট্রাক জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫টি গাড়ির মালিককে ৫০ হাজার টাকা করে মোট আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনাকরে মার্টিভর্তি ট্রাক পরিবহনের দায়ে এক চালককেও দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিন আক্তার জানান, অভিযোগ ও তথ্য পেলে এ ধরনের অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পরিবেশ ধ্বংসকারী যেকোন কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews