বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ১০টার দিকে নগরীর গোরস্থান রোড এলাকায় এ ঘটনা ঘটে। রাজীবকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজীব রাত ১০টার দিকে বাজার নিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় অস্ত্রধারী দুই যুবক আকস্মিক পেছন থেকে এসে এলোপাথাড়ি কুপিয়ে পায়ের রগ কেটে দেয়। কুপিয়ে জখম করার সিসি ক্যামেরার ফুটেজ স্যোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
যুবলীগ নেতা রাজীবের বোন শাহীনা আজমিন জানান, স্থানীয় টেইলার্স বাচ্চুর সঙ্গে তার ভাইয়ের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ রয়েছে। এর জেরে বাসায় ফেরার পথে বাচ্চুসহ অজ্ঞাত আরও একজন তার ভাইকে নির্মমভাবে কুপিয়েছে৷ তার অবস্থা আশংকাজনক। তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুই ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে রাজীবকে ধাওয়া করে। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। দু’জনকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।
কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে এখনও নিশ্চিত হওয়া যায়নি। রাজীবের দুই পা হাত ও বুক কুপিয়ে জখম করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।





সূত্র অনলাইন ডেস্ক আরটিভি
Leave a Reply