1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গত সাত দিনে লালমনিরহাট সিমান্ত হতে ১৩ লক্ষ টাকার চোরাচালানী মালামালসহ আটক ৫

  • বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

গত সাত দিনে লালমনিরহাট সিমান্ত হতে ১৩ লক্ষ টাকার চোরাচালানী মালামালসহ আটক ৫

রকিবুল ইসলাম রুবেল,লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট সীমান্ত হতে ১৫ বিজিবি কর্তৃক গত সাত দিনে প্রায় ১৩ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ ০৫ জন চোরাকারবারী আটক করেছে।

বর্ডার গার্ড বাংলাদেশ মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। এরই প্রেক্ষিতে সীমান্তে কঠোর নজরদারী ও টহল তৎপরতা বৃদ্ধির মাধ্যমে গত ০২ জানুয়ারি  হতে ০৮ জানুয়ারি  পর্যন্ত ০৭ দিনে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কর্তৃক ০৫ জন চোরাকারবারী ও চোরাচালানী পণ্যবাহী ০২টি ইজিবাইকসহ ১২ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের চোরাচালানকৃত অবৈধ দ্রব্য আটক করে।

এর মধ্যে ১৫ বিজিবি’র ঝাউরানী, গোড়কমন্ডল, বালারহাট, শিমুলবাড়ী, গংগারহাট, কাশিপুর ও অনন্তপুর সীমান্ত হতে ৪ লক্ষ ৭৪ হাজার টাকা মূল্যের ৮৭৩ বোতল ভারতীয় ফেন্সিডিল, ২০৩ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ১০.৫ কেজি গাঁজা ও ০৫ বোতল ভারতীয় মদসহ ০৫ জন আসামী আটক করা হয়েছে। এছাড়া দিঘলটারী সীমান্ত হতে ১ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ০৩টি ভারতীয় গরু এবং দুর্গাপুর, কাশিপুর,

অনন্তপুর ও রামখানা সীমান্ত হতে ১ লক্ষ ৩৮ হাজার টাকা মূল্যের ভারতীয় চিনি, ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা ও ৪ হাজার টাকা মূল্যের ভারতীয় পাট আটক করে। জব্দকৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য মালামাল কাস্টমসে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানা যায়।

এছাড়া মাদক পাচারে প্রত্যক্ষ অংশগ্রহণের কারণে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) ০৫ জন মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করে।এ ব্যাপারে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল শাহ্ মোঃ শাকিল আলম,

এসপিপি উক্ত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল এবং আসামী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত দিয়ে মাদক পাচার ও চোরাচালান বন্ধে বিজিবি কঠোর অবস্থানে আছে এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews