1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

লালমনিরহাটে মহাসড়কের গাছ চুরিতে অভিযুক্ত চার যুবক গ্রেপ্তার

  • বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

লালমনিরহাটে মহাসড়কের গাছ চুরিতে অভিযুক্ত চার যুবক গ্রেপ্তার

এম ডি নজরুল ইসলাম,বিভাগীয় ব্যাুরো প্রদান,রংপুর :

লালমনিরহাটে মহাসড়কের গাছ চুরির সময় হাতেনাতে চার যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৬ জানুয়ারি) রাতে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ইন্দ্রারপার এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন মহেন্দ্রনগর ইউনিয়নের গবাই গ্রামের মোকছেদ (৩৩), উজ্জ্বল (২৩), আশরাফুল (২৮) ও বুড়া মিয়া (২২)।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, লালমনিরহাট-রংপুর মহাসড়কের দুই পাশে থাকা বড় গাছগুলো কয়েক মাস ধরে রাতের আঁধারে কেটে নিয়ে যাচ্ছে একদল দুর্বৃত্ত।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে পুলিশ অভিযান চালিয়ে গাছ কাটার সময় একজনকে হাতেনাতে ধরে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় কেটে ফেলা গাছের কিছু গুঁড়িও জব্দ করা হয়।

স্থানীয় এক ব্যবসায়ী জানান, ১৭-১৮ জনের একটি দল, যাদের মধ্যে অনেকেই মাদকাসক্ত, নিয়মিত এই চুরির সঙ্গে জড়িত। দলীয় পরিচয় ব্যবহার করে তারা মহাসড়কের গাছ চুরি করছিল।

লালমনিরহাট সদর থানার ওসি আব্দুল কাদের বলেন, “গাছ চুরির ঘটনায় জেলা পরিষদকে মামলা দিতে অনুরোধ করা হয়েছে। তারা মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।”

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফিরোজ হোসেন বলেন, “গাছ চুরির বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews