1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সরকার গঠনের পর অভিযুক্তদের দেশত্যাগ করতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

সরকার গঠনের পর অভিযুক্তদের দেশত্যাগ করতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার গঠনের পর অভিযুক্ত কাউকে দেশত্যাগ করতে দেওয়া হয়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি)-এর কার্যালয় পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

জাহাঙ্গীর আলম বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর অনেকেই দেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। এর মূল কারণ, সেসময় সরকার ছিল না। তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর অভিযুক্ত কাউকে দেশত্যাগ করতে দেওয়া হয়নি।

তিনি বলেন, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহতদের পুলিশের বিভিন্ন ইউনিটে কাজের ব্যবস্থা করা হবে। আপাতত ১০০ জনকে নেওয়া হবে। পর্যায়ক্রমে এই কার্যক্রম আরও বাড়ানো হবে।

এ ছাড়া ট্রাফিক বিভাগে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের নিয়োগ দেওয়ার কাজ চলছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।র‍্যাব বিলুপ্তির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, সংস্কার কমিশনের রিপোর্ট এখনও হাতে পায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তিনি বলেন, আওয়ামী লীগের আমলে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার কাজ চলছে। যত দ্রুত সম্ভব মানিলন্ডারিংয়ের রিপোর্ট দিতে সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে।

যানজট নিয়ন্ত্রণের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এক হাজার ছাত্রদের ট্রাফিক ডিউটিতে নেওয়ার জন্য প্রোপোজাল লেটার দেওয়া হয়েছে। যারা ৩ থেকে ৪ ঘণ্টা ডিউটি করবে।

সূত্র :অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews