1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মুগদায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, দুই বন্ধু নিহত

  • সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

মুগদায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, দুই বন্ধু নিহত

রাজধানীর মুগদার মান্ডা গ্রিন মডেল টাউন এলাকায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, মো. আদিল আরহাম সিয়াম (১৮) ও অংশু (১৭)। তারা দুজনেই শিক্ষার্থী। সিয়াম দক্ষিণ মান্ডার স্থায়ী বাসিন্দা কসমেটিক ব্যবসায়ী মো. আকরাম হোসেনের ছেলে। আর অংশু একই এলাকার বাসিন্দা মো. উকিলের ছেলে।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. নজরুল ইসলামের বরাত দিয়ে পুলিশ জানায়, মুগদার গ্রিন মডেল টাউনে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশের রাস্তায় মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষ হয়। অটোরিকশা ও মোটরসাইকেলটি উল্টে পড়ে ছিল।

পাশে পড়েছিল মোটরসাইকেলে থাকা দুই যুবক ও অটোরিকশাচালক। সেখান থেকে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে রাত সাড়ে ১০টায় চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অটোরিকশা চালককে অন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত সিয়ামের মামা আল আমিন বলেন, সিয়াম এবার এইচএসসি রেজাল্ট খারাপ করেছিল। সে অংশু নামে তার এক বন্ধুর সঙ্গে মামার মোটরসাইকেলে নিয়ে ঘুরতে বের হয়েছিল। তবে আর বাসায় ফেরেনি। সন্ধ্যায় খবর পাই, সে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। পরে ঢামেক হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আমরা ভোটার আইডি কার্ড দেখে তার নাম পরিচয় শনাক্ত করি। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews