সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের আধুনিক যন্ত্রপাতির বেশিরভাগই অচল, রোগীরা সঠিক পরীক্ষার জন্য বাধ্য হচ্ছেন বাইরে যেতে। এছাড়া, সুইপার সংকটের কারণে হাসপাতাল প্রাঙ্গণে ময়লা-আবর্জনা জমে রয়েছে। অনেক রোগী বারান্দায় অবস্থান করে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন।
এদিকে, খাদ্য ও ওষুধ সরবরাহের মান নিয়েও রোগীদের অভিযোগ রয়েছে। রোগীর স্বজনরা জানিয়েছেন, জরুরি ওষুধ প্রায়ই বাইরের ফার্মেসি থেকে কিনতে হয়। চিকিৎসা সেবার মানোন্নয়নে চিকিৎসক ও আধুনিক যন্ত্রপাতির জন্য বিশেষজ্ঞ টেকনিশিয়ান নিয়োগের দাবি জানিয়েছেন তারা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী রাজিব মো. নাসের বলেছেন, “আমরা জনবল সংকটেও আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়ার চেষ্টা করছি। সমস্যাগুলোর সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে।”
জনস্বাস্থ্যের মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




Leave a Reply