এজাহারে বলা হয়েছে, ২০২৩ সালের ২৯ অক্টোবর সন্ধ্যায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার (২ জানুয়ারি) মামলাটি নথিভুক্ত করা হয়।
এ ঘটনায় অভিযুক্ত লালমনিরহাট প্রেসক্লাবের সদস্য এবং সাংবাদিক মিজানুর রহমান দাবি করেছেন যে তিনি এ ঘটনায় জড়িত নন এবং তাকে হয়রানি করার জন্য মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। তিনি সুষ্ঠু তদন্তের দাবি জানান।
অন্যদিকে, লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আহমেদুর রহমান মুকুল এ ঘটনায় সাংবাদিকদের হয়রানির তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, এমন অন্যায়ের পরিণতি ভয়াবহ হতে পারে।
পুলিশ ইতোমধ্যে অভিযানে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের ৬ জন আসামিকে গ্রেফতার করেছে। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জানান, মামলাটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে এবং তদন্ত চলছে।




Leave a Reply