সকালে উপজেলা চত্বর এলাকায় ও বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে স্বেচ্ছাসেবী সংস্থা, উপজেলার ইউপি সদস্য, মাদ্রাসা শিক্ষার্থী, প্রতিবন্ধী শিক্ষার্থী – শিক্ষকদের সমন্বয়ে র্যালী শেষ হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শিবালয় উপজেলা সামাজসেবা অফিসার মোঃ রওশন আলী মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেন।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ রুবেল মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হানিফ উদ্দিন,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাহমিনা আক্তার চৌধুরী, থানা ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন, উপজেলা দারিদ্র্য বিমোচন অফিসার মোঃ জয়নাল আবেদীন, উপজেলা সহকারী সমাজসেবা অফিসার সাফিয়া আক্তার প্রমুখ।




Leave a Reply