1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

  • শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

নিমতলা ও হাসাড়া এলাকায় বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার ভোরে এসব ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার (৩ জানুয়ারি) ভোর ৫টার দিকে এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় ঢাকামুখী লেনে যাত্রীবাহী বাস ও ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হয়েছেন দুইজন। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

অপর দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সোয়া ১১টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখানের নিমতলা এলাকায়।

পুলিশ জানায়, ঘন কুয়াশায় দেখতে না পেয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয় একটি মিনি বাস। এতে দুমড়েমুচড়ে যায় বাসটি। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দুজনকে মৃত ঘোষণা করা হয়।

এ ছাড়া ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানি জানান, বাসটির ছাদ উড়ে গেছে এবং বাসটি দুমড়েমুচড়ে গেছে। কাভার্ডভ্যানটি আমরা জব্দ করেছি তবে চালক পালিয়ে গেছেন।

এ ব্যাপারে শ্রীনগরর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ক্যামিলায়া সরকার জানান, দুইজন নিহত হয়েছেন। তারা ব্যক্তিরা হলেন- আব্দুল্লাহ পরিবহনের বাসচালকের সহযোগী মো. জীবন (৪৪), তার বাড়ি শ্রীনগর উপজেলার কল্লিগাও গ্রামে।

অপর নিহত হলেন- বাসযাত্রী মো. রায়হান (২৭), তিনি সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামের বাসিন্দা।

আহত ব্যক্তিরা হলেন- অমিত (২৮), তাজুল (২৮), প্রভাত ইসলাম (২২), মো. সাগর (৪৯), আব্দুল রহমানসহ (১৮) ১৬ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন হাঁসাড়া হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews