1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে চার্জশিট দাখিল

  • শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ১০৯ বার পড়া হয়েছে

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (২৮ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম আদালতের নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে এ মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির উপপরিদর্শক মো. হাসানুজ্জামান আদালতে চার্জশিট জমা দিয়েছেন।

চার্জশিটে বলা হয়েছে, আসামি কাজী ইব্রাহিম নিজের বিভিন্ন ওয়াজ মাহফিল ও খুতবায় মিথ্যা, উসকানিমূলক ও ভীতিপ্রদর্শন সম্বলিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও প্রকাশ করেছেন।

জিজ্ঞাসাবাদে এ বিষয়ে কোনো সদুত্তর তিনি দিতে পারেননি। এ ছাড়া ভিডিওগুলোতে প্রচারিত বক্তব্য তার নিজের বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি।

চার্জশিটে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও ভীতি প্রদর্শনমূলক ভিডিও প্রচার ও প্রকাশের মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিসহ আইনশৃঙ্খলা অবনতি ঘটিয়ে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৫, ৩১ ও ৩৫ ধারায় অপরাধ করেছেন তিনি।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর ভোরে রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসা থেকে আটক হন কাজী ইব্রাহিম। এর আগে ২৭ সেপ্টেম্বর তার বিরুদ্ধে প্রতারণা মামলা করেন এক ব্যক্তি। এ ছাড়া তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে গোয়েন্দা পুলিশ।

দু’দিনের রিমান্ড শেষে তাকে ওই বছর কারাগারে পাঠানো হয়। এরপর ২৩ ফেব্রুয়ারি তাকে ফারুকী হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়। ২০১৪ সালের ২৮ আগস্ট রাত ৯টার দিকে রাজধানীর পূর্ব রাজাবাজারের নিজ বাসায় মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করে দুর্বৃত্তরা।সূত্র: আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews