কৃষকরা জানান, তারা আকাশচুম্বী লাভ চান না, তবে উৎপাদন খরচ বাদে কিছুটা লাভ পেলেই খুশি। কিন্তু শীতকালীন সবজির বাজারে দ্রুত দামের পতন তাদের লোকসানের মুখে ঠেলে দিচ্ছে।
আগের সপ্তাহে প্রতিমণ আলু ১,৮০০ থেকে ২,০০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা নেমে এসেছে ১,৪০০ থেকে ১,৬০০ টাকায়। বেগুন, টমেটো, গাজর, ফুলকপি, বাঁধাকপি, এবং শিমের মতো অন্যান্য সবজির দামও কেজিপ্রতি ২০-৪০ টাকা পর্যন্ত কমে গেছে।
সবজি বিক্রেতারা জানান, সরবরাহ বেড়ে যাওয়ার কারণেই দামে এই পতন। আগে যারা ২-৩ বস্তা সবজি বাজারে আনতেন, তারা এখন ৫-৮ বস্তা আনছেন।
কৃষক রহমান আলী বলেন, “পেঁয়াজ, আলু ও অন্যান্য সবজির উৎপাদন খরচ অনেক বেশি হয়েছে। যদি এমনভাবে দাম কমতে থাকে, তাহলে আমরা বড় ধরনের ক্ষতির মুখে পড়ব।”
অন্যদিকে ক্রেতারা কম দামে বাজার করতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন। তবে কৃষকদের জন্যও যাতে সঠিক দামে সবজি বিক্রির সুযোগ থাকে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply