বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাদজোহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হেডকোয়ার্টারে (বঙ্গবাজারের বিপরীতে) তার জানাজা সম্পন্ন হয়।
এর আগে, আগুন নেভানোর কাজ করতে গিয়ে বুধবার (২৫ ডিসেম্বর) রাত ৩টা ১৫ মিনিটের দিকে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন নয়ন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রসঙ্গত, ফায়ার সার্ভিস কর্মী সোয়ানুর জামান নয়ন তেজগাঁও ফায়ার টিমের স্পেশাল ব্রাঞ্চের সদস্য ছিলেন। তার বাড়ি রংপুরের মিঠাপুকুরে। তিনি দুই বছর ধরে ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি
Leave a Reply