পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, আমাদের সংস্কৃতির অংশ হলো সব ধর্মের মাঝে সম্প্রীতি ও সহাবস্থান। এটি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমাদের এই সংস্কৃতিতে ধর্মীয় সংঘাত নেই। আমরা সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই।
বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় চার্চে গিয়ে এ শান্তির বার্তা দেন উপদেষ্টা।শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন, চার্চের আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ, ফাদার আলবার্ট রোজারিওসহ অনেকে।.

সূত্র: অনলাইন ডেস্ক আরটিভি
Leave a Reply