1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী

চাঁপাইনবাবগঞ্জে জোড়া খুনের ঘটনায় হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৬৫ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে জোড়া খুনের ঘটনায় হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রায়হান আলী ও মাসুদ রানার হত্যার প্রতিবাদে খুনিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে স্বজন ও এলাকাবাসীরা। শুক্রবার বিকালে মল্লিকপুর বাজারে ব্যানার ও ফেস্টুন নিয়ে মিছিল সহকারে জড়ো হয় এলাকাবাসী। এসময় বিক্ষুব্ধ সহস্রাধিক নারী-পুরুষ, শিশু, কিশোর, আবালবৃদ্ধবনিতা রাস্তায় ব্যারিকেড দিয়ে অবরোধ করে।

ঘন্টাব্যাপি চলা বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, নিহত রায়হান আলীর পিতা আব্দুর রহিম, ভাই জাহাঙ্গীর, মাসুদ রানার পিতা এজাবুল হক প্রমুখ। পরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) ও গোমস্তাপুর সার্কেল (অতিরিক্ত দায়িত্ব) মোঃ ইয়াসির আরাফাত, ওসি-ডিবি মোঃ শাহীন আকন্দ ও নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম উপস্থিত হয়ে আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেওয়া হয়। তবে নিহতদের আত্মীয় ও এলাকাবাসী ৩ দিনের মধ্যে বাকি আসামিদের গ্রেফতার না করলে আরও কঠোর কর্মসূচীর ঘোষণা দেন।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মল্লিকপুর বাজারে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছুরিকাঘাতে দুই কিশোর হত্যার ঘটনায় ১৮ জনকে আসামি করে বুধবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে নিহত মাসুদ রানার বাবা এজাবুল হক বাদী হয়ে নাচোল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনায় হত্যাকান্ডের পরপরই আটক মল্লিকপুর গ্রামের আজিজুল ও তাসিম এ দুইজনকে দায়েরকৃত হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে (১৭ ডিসেম্বর) মঙ্গলবার রাতে মল্লিকপুরে ছুরিকাঘাতে মারা যান খোলসী গ্রামের এজাবুল হকের ছেলে মাসুদ রানা ও চাঁদপাড়ার আব্দুর রহিমের ছেলে রায়হান আলী। আহত হয় আরও চারজন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews