1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে দুই সন্তানের মায়ের অনশন

  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৫ বার পড়া হয়েছে

বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে দুই সন্তানের মায়ের অনশন

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া অফিস :

স্বামীকে ডিভোর্স দিয়ে এসে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন দুই সন্তানের মা। প্রেমিক মেহেদী হাসান রিংকুর বিয়ের আশ্বাস পেয়ে স্বামীকে তালাক দেন দুই সন্তানের মা (২৪)। পরে ওই নারীর সঙ্গে তার কথিত প্রেমিক সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়।

তাই বিয়ের দাবিতে ওই প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি। ঘটনাটি কুষ্টিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের বোয়ালদহ গ্রামে রিংকুর বাড়িতে অনশন করছেন ওই নারী।

জানা গেছে, প্রেমিকা এসেছে টের পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন মেহেদী হাসান রিংকু। অন্যদিকে কুষ্টিয়া মডেল থানায় অভিযোগ জানিয়েছেন ওই নারী। বিয়ে না হলে প্রেমিকের বাড়িতে আত্মহত্যার ঘোষণাও দিয়েছেন ওই নারী।

ওই নারী জানান, এক বছর আগে কুষ্টিয়া কোর্ট স্টেশনে তার সঙ্গে পরিচয় হয় মেহেদী হাসান রিংকুর। এরপর থেকে দুজনের সম্পর্ক গভীর হয়। স্বামী-স্ত্রী পরিচয়ে বিভিন্ন স্থানে ঘুরতে যান তারা। বিয়ের আশ্বাস দিয়ে স্বামীকে ডিভোর্স দিতে বলেন রিংকু।

এ কথায় স্বামীকে তালাক দিয়ে চলে এলে দুজন অন্যত্র রাত্রি যাপন করেন। এরপর থেকে বিভিন্ন স্থানে তারা স্বামী স্ত্রী পরিচয়ে থাকতে থাকেন। তিনি জানান, সম্প্রতি বিয়ের জন্য রিংকুকে চাপ দিলে নানা তালবাহানা শুরু করেন। একপর্যায়ে বন্ধ করে দেন সব ধরনের যোগাযোগ।

পরে যোগাযোগ করে রিংকুর সাথে ঢাকায় যান ওই নারী। কথা ছিল ঢাকায় গিয়ে বিয়ে করবেন তারা। কিন্তু ঢাকায় নেমে স্টেশনে ওই নারীকে একা ফেলে পালিয়ে যায় রিংকু। মোবাইল বন্ধ করে দেন রিংকু। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে ওই নারী কুষ্টিয়া ফিরে রিংকুর খোঁজে ছুটে যান তার বাড়িতে।

বিয়ের দাবিতে ওই বাড়িতে অবস্থান নেন তিনি। তবে কোনো আশ্বাস মিলছে না। সে এটাও বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে রিংকু তার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক করেছে। তার বিয়ের আশ্বাস পেয়ে স্বামী, সন্তান, বাবা-মা ছেড়ে চলে আসেন। এখন বিয়ে না করলে মরা ছাড়া তার অন্য কোন গতি নেই বলে জানান নারী। এদিকে রিংকু আত্মগোপনে থাকায় তার বক্তব্য জানা যায়নি।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ওই নারীকে নিরাপদে থাকার জন্য বলা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews