1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

অন্তর্বর্তী সরকারের সময়ে ২৬ শতাংশ বেড়েছে রেমিট্যান্স: আসিফ নজরুল

  • বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের সময়ে ২৬ শতাংশ বেড়েছে রেমিট্যান্স: আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত রেমিট্যান্সের প্রবাহ ২৬ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।

বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

আসিফ নজরুল বলেন, আমাদের রেমিট্যান্স ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রবাসীরা অর্থনৈতিক গতিশীলতার প্রাণ কেন্দ্র। জুলাই আন্দোলনের সময় প্রবাসীরা কত বড় আত্মত্যাগ করেছে, সেটা ভাষায় বোঝানো যাবে না। পরিবার নিয়ে দুর্দশায় আছেন তারা। আন্দোলন করে যারা ফেরত আসছেন, তাদের বোয়েসেলের মাধ্যমে পাঠানোর চেষ্টা করব। নয়তো তাদের জন্য দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করব।

তিনি বলেন, আমি যখন বিদেশ যাই, প্রবাসীরা ইসলামী ব্যাংকগুলোতে টাকা পাঠানোর কথা বলে। তারা হাড়ভাঙা পরিশ্রম করে টাকা পাঠান। ফ্যাসিবাদের দোসররা ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এই ব্যাংকগুলোকে টার্গেট করে পঙ্গু করে দিয়েছে।

উপদেষ্টা বলেন, আমরা পাসপোর্ট নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করছি। ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড নিয়ে যে দাবি ছিল, সেটি নিয়েও কাজ হচ্ছে। আমাদের সাপ্লাইয়ের তুলনায় ডিমান্ড বেশি। অনেক এজেন্সি আছে, যারা চিন্তা করে কীভাবে শ্রমিকদের ঠকানো যায়। এদের থেকে দূরে থাকতে হবে। আমাদের দেশ থেকে অদক্ষ শ্রমিক বিদেশে যায় বেশি। আমরা চেষ্টা করব ইউরোপে দক্ষ শ্রমিক পাঠানোর। ইইউর সঙ্গে পার্টনারশিপ করে আমাদের কাজও চলছে।

প্রবাসীদের উদ্দেশে আসিফ নজরুল আরও বলেন, ২৭টা দূতাবাসে আমাদের লোক আছে। আপনারা তাদের কাছ থেকে খারাপ ব্যবহার পান, এটা আমাদের কাছে খুবই খারাপ লাগে। দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। আমরা তাদের জানিয়েছি বিষয়টা।

চেষ্টা করব আপনাদের হয়রানি কমানোর। এছাড়াও প্রবাসীদের ভোটের জন্য আমরা সর্বোচ্চ কাজ করছি। এটা নির্বাচন কমিশনের ব্যাপার। আমাদের মন্ত্রণালয় থেকেও সর্বোচ্চ চেষ্টা করব।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews