বুধবার (১৮ ডিসেম্বর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান এসব মামলায় তাদের গ্রেপ্তার দেখান।এদিন কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তারা তাদের এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
এর মধ্যে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট থানাধীন এলাকায় শিক্ষার্থী মুহাম্মদ শামীম হত্যাচেষ্টা মামলায় সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
রাজধানীর রামপুরা এলাকায় সোহান শাহ নামে একজন গার্মেন্টস কর্মীকে গুলি করে হত্যা মামলা ও কাফরুল থানা এলাকায় মাহবুব হাসান মামুন হত্যা মামলায় কামাল আহমেদ মজুমদার, ২০১৫ সালে রাজধানীর মতিঝিল এলাকায় সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণা করাকালীন সময়ে বিএনপি নেতা মির্জা আব্বাসের কর্মীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
১৫ সালের ২৮ এপ্রিল মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের গাড়ি বহরে হামলার ঘটনায় মতিঝিল থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ও মিরপুর মডেল থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাবেক আইজিপি মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় মাহবুব আলীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Leave a Reply