বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে দিনের বেলায় মিষ্টি রোদের কারণে তাপমাত্রা ২৭-২৮ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, চলতি শীত মৌসুমে ১৩ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এরপর থেকে ধীরে ধীরে তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের শীতের প্রকোপ কমেনি।
আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন জানান, পঞ্চগড়ে রাতের তাপমাত্রা ক্রমাগত কমে যাওয়ায় শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। তবে দিনের বেলায় উষ্ণতা কিছুটা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি সহনীয় থাকছে।

Leave a Reply