কত আশা কত স্বপ্ন বুকে নিয়ে, প্রবাস থেকে এসে নিজের স্ত্রী, সন্তানকে নিয়ে সুন্দরভাবে থাকার আশায় নির্মাণ করেছে এই বাড়ি। আগামী শুক্রবার নতুন ভবনে যাওয়ার চিন্তায় , আনন্দ মূখর সময় কাটছিলো তাদের ।
সর্বনাশা চিত্রাং এর তান্ডবে বিশাল গাছ ভেঙে পড়ল তাদের বুকের উপর। একসাথেই শেষ হয়ে গেল তাদের সকল স্বপ্ন ও আশা ,চির নিদ্রায় শায়িত হলো স্বামী,গর্ভবতী স্ত্রী ও একমাত্র কন্যা সন্তান।
আজ সকাল ১১.২০ মিনিটের সময় কুমিল্লা লাঙ্গলকোট থানাধীন হেসাখাল বাজার হাই স্কুল এন্ড কলেজ মাঠে হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে (৩)তিন জনের এক সাথে জানাজার নামাজ শেষ করে পাশাপাশি কবরস্থ্য করে অশ্রুজলে বাড়ী ফিরলেন এলাকার মুসল্লিরা। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মুসল্লিদের বিদায় ।সংগ্রহ


Leave a Reply