1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

ভূঞাপুর প্রতিভা শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৬৩ বার পড়া হয়েছে

ভূঞাপুর প্রতিভা শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিস:

টাঙ্গাইলের ভূঞাপুরে “প্রতিভা শিক্ষা বৃত্তি পরীক্ষা” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত উপজেলার “প্রতিভা ছাত্র ও যুব সংগঠন” এর উদ্যোগে ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃত্তি পরীক্ষায় মোট ৩৫ টি প্রতিষ্ঠানের প্লে শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৪৯৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে।

এসময় পরীক্ষার হল পরিদর্শন করেন- সুশাসনের জন্য নাগরিক (সুজন) ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মির্জা মহীউদ্দিন, ইবরাহীম খাঁ সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন তালুকদার, ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান তরফদার,

ভারই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম তালুকদার সেলিম, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, ভূঞাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ সরোয়ার সাদী রাজু, সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন খান, ভূঞাপুর কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি খাইরুজ্জামান ভূঁইয়া,

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান সরোয়ার লাভলু, বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক লিয়াকত আলী তালুকদার, সংগঠনের উপদেষ্টা শাহ আলম সরকার, রেজুয়ানুল করিম রানা, রোকনুজ্জামান রনি, রোজ বার্ড কিন্ডার গার্টেনের পরিচালক মোঃ আবুল বাশার, গোবিন্দাসী ক্যাডেট স্কুলের পরিচালক ও সাংবাদিক কোরবান আলী তালুকদার প্রমুখ।

বৃত্তি পরীক্ষায় অংশ নেয়া তৃতীয় শ্রেণির ছাত্র তাইব ইসলাম, ছোহা ও নাজমুল ইসলাম বলেন, আমি এর আগেও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে বৃত্তি পেয়েছি, এবারো বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছি। বৃত্তি পাওয়াটা বড় কথা নয়, অংশগ্রহণ করাটাই সবচেয়ে বড় বিষয়। আজকেও পরীক্ষা ভালো হয়েছে।

প্রতিভা ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রনি বলেন, প্রতিভা ছাত্র সংগঠনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা শুরু হয় ২০১৯ সালে। এবার ভূঞাপুর সহ পার্শ্ববর্তী তিন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্লে থেকে পঞ্চম শ্রেণির মোট ৪৯৬ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews