তদন্ত সংশ্লিষ্টদের মতে, প্রকল্পের ব্যয় তুলনাহীনভাবে বেশি। যেখানে বাংলাদেশের প্রেক্ষাপটে একটি চলচ্চিত্র নির্মাণে গড়ে ১ থেকে ৫ কোটি টাকা খরচ হয়, সেখানে শেখ পরিবারের জন্য প্রস্তাবিত ১০টি চলচ্চিত্রে এত বিশাল বরাদ্দ অযৌক্তিক। এর বাইরে ১৯৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল কর্মকর্তা নিয়োগ ও প্রকল্প তদারকির জন্য।
অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এসব প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখতে গঠিত হয়, সাত সদস্যের একটি তদন্ত কমিটি। কমিটির মতে, প্রকল্পগুলোর মূল লক্ষ্য ছিল লুটপাট। ইতোমধ্যে ৮টি প্রকল্প বাদ দেওয়া হয়েছে এবং আরও কয়েকটি কাটছাঁটের অপেক্ষায়।
বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক এস এ হক অলিক মন্তব্য করেছেন, এ ধরনের প্রকল্পের খরচ দেখেই স্পষ্ট হয় যে এটি সাধারণ চলচ্চিত্র নির্মাণের জন্য ছিল না।তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেবেন।

Leave a Reply