ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পানামার ভিতরে বুধবার (১৩ জুলাই) বিকাল তিনটার সময় একটি ব্লিচিং পাউডার ভর্তি ভারতীয় ট্রাকে হঠাৎ করে আগুন লেগে যায়। স্থানীয়রা দেখে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দিলে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা তিনটার দিকে পানামার ভেতরে কালো ধোঁয়া দেখতে পাওয়া যায়, সেখানে ভারতীয় একটি ট্রাক এবং দুইটি বাংলাদেশি ট্রাকের ক্ষতিগ্রস্ত হয়। তবে ভারতীয় ট্রাকটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়, ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
শিবগঞ্জ ফায়ার স্টেশনের লিডার কাদেরী কিবরিয়া জানান, আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানাতে পারব, দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছি, ব্লিচিং পাউডার ভর্তি ভারতীয় ট্রাকটিতে প্রথমে আগুন লাগে পাশে থাকা দুইটি বাংলাদেশের ট্রাক ও ক্ষতিগ্রস্ত হয়েছে।
Leave a Reply