1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

ঘাটাইলে সড়কে কেড়ে নিল কলেজ শিক্ষার্থীর প্রাণ

  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৬৩ বার পড়া হয়েছে

ঘাটাইলে সড়কে কেড়ে নিল কলেজ শিক্ষার্থীর প্রাণ

রেজাউল করিম খান রাজু,ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি :

টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ১ম বর্ষের ছাত্র শাহরিয়ার কাব্য (১৭) নিহত হয়েছেন। বুধবার(১১ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। এ সময় এলেঙ্গা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ঘাটাইল উপজেলার বানিয়াপাড়া নামকস্থানে রাজশাহীগামী শামীম এন্টারপ্রাইজ বাসের পিছনে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা দিলে গুরুতর আহত হন দুই বন্ধু।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা গুরুতর হওয়ায় দুইজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে কাব্য মারা যান । এ ঘটনায় তুহিনের অবস্থাও গুরুতর বলে জানা গেছে।

নিহত শাহরিয়ার তানভীর কাব্য উপজেলার সদর ইউনিয়নের বন্দুকলিয়া গ্রামের আজহার আলীর ছেলে। এ ঘটনায় আহত হন পৌরসভার খরাবর এলাকার আনছার আলীর ছেলে তানভীর আনছার তুহিন (১৭ বছর)। তারা দুইজনই ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ১ম বর্ষের ছাত্র ছিলেন ।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews