মানববন্ধনে বক্তারা বর্তমান সরকারের দমন-পীড়ন, গণতান্ত্রিক অধিকার হরণ, এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তীব্র সমালোচনা করেন।লালমনিরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজুর রহমান (মিন্টু) বলেন,
“গণতান্ত্রিক অধিকার হরণ এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড মানবাধিকারের চরম লঙ্ঘন। অবিলম্বে এ ধরনের দমন-পীড়ন বন্ধ করতে হবে এবং নির্যাতিতদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।”
লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুসা ইব্রাহীম বলেন,”মানবাধিকারের প্রতিটি ধারা রক্ষা করা আমাদের দায়িত্ব। সরকারের উচিত জনগণের মৌলিক অধিকার রক্ষা করা এবং সঠিক তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা।”
উপস্থিত ছিলেন লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রদল সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম আহ্বায়ক, লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রদলের শাওন জোয়াদ্দার,
যুগ্ম আহ্বায়ক, লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রদল মুসা ইব্রাহীম,অন্যান্য নেতাকর্মী ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।ছাত্রদলের নেতারা দাবি করেন,
মানুষের মৌলিক অধিকার রক্ষা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, এবং দমন-পীড়ন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জোর দাবী জানান।

Leave a Reply