জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), ও সচেতন নাগরিক কমিটি (সনাক) লালমনিরহাটের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজীব আহসান।
আলোচনা সভায় বক্তারা দুর্নীতির বিরুদ্ধে সম্মিলিত প্রচেষ্টা ও তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে আলোকপাত করেন। সভায় বক্তব্য রাখেন দুদকের উপসহকারী পরিচালক আতিকুর রহমান আতিক, টিআইবি লালমনিরহাটের কো-অর্ডিনেটর মোর্শেদ আলম, ইয়েস সদস্য আবু সাইদ দুলাল, জেলা দুপ্রক সভাপতি এস এম আবু হাসনাত রানা,
সদস্য ডা. আশিক ইকবাল মিলন, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আতিকুল হক, এবং সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়।
মানববন্ধনে অংশ নেন জেলা প্রশাসন ও দুদক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, জেলা দুপ্রক ও সনাক সদস্য, ইয়েস সদস্য, বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply