উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে আগেভাগেই শীতের দাপট শুরু হয়েছে। ঘন কুয়াশা, ঠান্ডা বাতাস এবং ক্রমহ্রাসমান তাপমাত্রায় জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। সোমবার (৯ ডিসেম্বর) রাজারহাট আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে।
দিনমজুর ও রিকশাচালকদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। রিকশাচালক আলম মিয়া বলেন, “সন্ধ্যার পর শীত বেড়ে যায়, ফলে আয় কমে গেছে।” শীতের প্রকোপে জ্বর, সর্দি, কাশি ও নিউমোনিয়ার মতো রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে।
জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার জানিয়েছেন, শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। শীতের এ তীব্রতা মোকাবিলায় প্রশাসন ও সাধারণ মানুষের সহমর্মিতা একান্ত প্রয়োজন।

Leave a Reply