1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বৈষম্যবিরোধী সমন্বয়কদের গাড়িবহরে হামলা, বিচার দাবি

  • সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৯০ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী সমন্বয়কদের গাড়িবহরে হামলা, বিচার দাবি

ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (৯ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেলের সম্পাদক জাহিদ আহসানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।এতে বলা হয়, গণ-অভ্যুত্থানকারী ছাত্র-জনতার সঙ্গে মতবিনিময় করতে ঢাকা থেকে বান্দরবানের লামায় যাচ্ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

পথে নারায়ণগঞ্জ জেলার মেঘনা ব্রিজের ঢালে তাদের গাড়িতে নৃশংস হামলা এবং ভাঙচুর করা হয়। এতে কয়েকজন গুরুতর জখম হন এবং নারী নেতৃবৃন্দকে হেনস্তা করা হয়। এসময় সবার মোবাইল ফোন এবং টাকা ছিনতাই করা হয়।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈষম্যবিরোধী নেতৃবৃন্দের ওপর বারবার হামলা প্রমাণ করে যে, দেশ এখনও ফ্যাসিবাদীদের কবল থেকে মুক্ত হয়নি। তারা আগের মতোই রাহাজানির রাজত্ব এখনও কায়েম রেখেছে। যার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বারবার হামলার শিকার হচ্ছেন।

‘সব জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া সরকারের কর্তব্য। গণঅভ্যুত্থানের চার মাস পার হলেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও অস্থিতিশীল এবং নাগরিকদের নিরাপত্তাও অনিশ্চিত। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল করার জন্য অন্তর্বর্তী সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

ফ্যাসিবাদের যেসব দোসর এখনও মুক্তবাতাসে ঘুরে বেড়াচ্ছে তাদের অতিদ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানায় সংগঠনটি।এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ রোববার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে ফেসবুক পোস্টে জানান,

ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে হামলার শিকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর। সেখানে তাদের ব্যাগ এবং মোবাইল নিয়ে নেওয়া হয়েছে এবং অনেকেই হামলায় আহত। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি বাংলাদেশ সরকারের নিকট।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews