1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

লালমনিরহাটে শ্রমিকদের দ্বন্দ্বে রণক্ষেত্র: সংঘর্ষে আহত ১২

  • রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৫৪ বার পড়া হয়েছে

লালমনিরহাটে শ্রমিকদের দ্বন্দ্বে রণক্ষেত্র: সংঘর্ষে আহত ১২

এম ডি নজরুল ইসলাম,বিভাগীয় ব্যাুরো প্রধান, রংপুর :

লালমনিরহাটের কেন্দ্রীয় বাস স্ট্যান্ড রোববার (৮ ডিসেম্বর) পরিণত হয় সংঘর্ষের ময়দানে। বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বে জড়ায় দুই গ্রুপ, যার ফলে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় আহত হন দুই সাংবাদিক, এক পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন।

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের সূত্রে জানা যায়, পুরনো রেজিস্ট্রেশন (২৪৯৩) বহাল রাখা ও বহিরাগত শ্রমিকদের নতুন রেজিস্ট্রেশন নেওয়ার প্রক্রিয়া নিয়ে সংগঠনের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এক পক্ষের নেতৃত্ব দেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি ওমর ফারুক বাবলু, অপর পক্ষের নেতৃত্বে আছেন মাহফুজার ও বকুল ড্রাইভার।

বাবলুর দাবি, রবিবার শান্তিপূর্ণ মিছিল নিয়ে বাস স্ট্যান্ডে পৌঁছালে মাহফুজার-বকুল গং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে তাদের বেশ কয়েকজন আহত হন। অপরদিকে, মাহফুজারের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, বাবলুর মিছিল থেকেই তাদের উপর হামলা চালানো হয়।

সংঘর্ষের ঘটনায় সাংবাদিক এসআর শরিফুল ইসলাম রতন ও ডেইলি বাংলাদেশের প্রতিনিধি জিন্নাতুল ইসলাম জিন্না পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হন। বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তারা।

লালমনিরহাট সদর থানার ওসি আব্দুল কাদের বলেন, “পূর্ব ঘোষিত কর্মসূচি নিয়ে উভয় পক্ষ বাস স্ট্যান্ডে অবস্থান নেয়। এরপর উত্তেজনা থেকে ইটপাটকেল নিক্ষেপ এবং সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”শ্রমিকদের এই সংঘর্ষ ও উত্তেজনা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews