পুলিশ জানায়, ৫ ডিসেম্বর রাতে পংকজ রায়কে গ্রেফতার করা হয়। এর আগে, ৩ ডিসেম্বর ধর্ম অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল।
মামলা সূত্রে জানা গেছে, ১ ডিসেম্বর আদিতমারী উপজেলার এক ব্যক্তির বাড়িতে ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে কিছু ছবি ফেসবুকে পোস্ট করা হয়। ওই পোস্টে পংকজ রায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করেন, যা পুরো উপজেলায় তোলপাড় সৃষ্টি করে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আকবর জানান, ফেসবুকে নবীকে নিয়ে কটূক্তির ঘটনায় আত্নগোপনে থাকা পংকজ রায়কে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply