1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভূঞাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

  • শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১১৪ বার পড়া হয়েছে

ভূঞাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিসঃ

 টাঙ্গাইলের ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক সড়কের গোবিন্দাসী এলাকায় অটোরিক্সা ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী শাহরুখ আকন্দ নাবিল (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন চকদারের গরুর খামারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজ ছাত্র শাহরুখ আকন্দ নাবিল ঘাটাইলের লোকেরপাড়া ইউনিয়নের পাঁচটিকড়ী গ্রামের আলী মাহমুদ আকন্দের ছেলে। সে বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় একই কলেজের আরো দুই শিক্ষার্থী গুরতর আহত হয়।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে তিন বন্ধু বেপরোয়া গতিতে মোটরসাইকেলযোগে যমুনা সেতু এলাকায় বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে প্রাইভেট পড়তে যাচ্ছিল।

পথিমধ্যে গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন চকদারের গরুর খামারের কাছে পৌঁছলে তাদের সামনে থাকা একটি অটোরিক্সাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই একজন মারা যায়।

আহত হয় আরও দুজন। এদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়।

এবিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম বলেন- তিনজন কলেজ ছাত্র মোটরসাইকেলযোগে প্রাইভেট পড়ার জন্য যমুনা সেতুর দিকে যাচ্ছিল।

গোবিন্দাসী এলাকায় পৌঁছলে অটোরিক্সার সাথে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু ও দুইজন গুরুতর আহত হয়। আহতদের টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews