অনুষ্ঠানের সূচনা হয় মো. আজিমুল ইসলামের সুমধুর তিলাওয়াতের মাধ্যমে। কুরআনের ইংরেজি তরজমা উপস্থাপন করেন হামিদ তাওসিফ মালিঙ্গ, এবং ইসলামী সংগীত পরিবেশন করেন জনাব মো. আব্দুল হালিম। গালিবৃক্ষমোন নাত পরিবেশনের মাধ্যমে দর্শকদের হৃদয় ছুঁয়ে যান।
অনুষ্ঠানে উত্তীর্ণ শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হয়:কায়দা থেকে আমপারা বিভাগে উত্তীর্ণ: মোঃ আশরাফুল ইসলাম, জাওয়াদ তাজওয়ার, ইব্রাহিম মুসা।আমপারা থেকে নাজেরা বিভাগে উত্তীর্ণ: সাফওয়ান বিন রেজওয়ান, মোজা. নুসরাত জাহান, মুহিবুল্লাহ মুধিন।
নাজেরা থেকে হিফজ বিভাগে উত্তীর্ণ: মো. সাব্বির হোসেন, মো. মামুনুর রশিদ, মো. ফুয়াদ হাসান।অনুষ্ঠানের প্রধান অতিথি হাফেজ মাওলানা মো. মাওহিদুল ইসলাম কুরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।
পরিশেষে মাওলানা মাওহিদুল ইসলামের পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে মুসলিম উম্মাহর শান্তি, দেশের সমৃদ্ধি এবং জাতির কল্যাণ কামনা করা হয়।
লালমনিরহাট রেসিডেনশিয়াল মডেল মাদরাসার চেয়ারম্যান শামসুল হাসানের নেতৃত্বে এবং শিক্ষা ও গবেষণা সাউন্ডেশন, লালমনিরহাট-এর সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।




Leave a Reply