1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের সময় বিএনপির অফিস ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতা মামলার আ’লীগ গ্রেফতার-২

  • রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১২৬ বার পড়া হয়েছে

বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের সময় বিএনপির অফিস ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতা মামলার আ’লীগ গ্রেফতার-২

মাসুদ চৌধুরী সাঈদ, মানিকগঞ্জ ঢাকা প্রতিনিধি :

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় জেলা বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ৩০ নভেম্বর দিবাগত রাতে মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড়া এলাকা ও সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের সলণ্ডী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃরা হলেন- সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বেতিলা মিতরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (৬০) এবং পৌর আওয়ামী লীগের শরিফুল ইসলাম নান্টু (৪৬)।

জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনের সময় শহরের শহীদ রফিক সড়কের জেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এ ঘটনায় ২৫ সেপ্টেম্বর পৌর বিএনপির আহ্বায়ক মুরাদ হোসেন বাদী হয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯১ জন নেতা-কর্মীর নাম উল্লেখ্যসহ অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের রোববার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews